SHAESTABAD DAKHIL MADRASAH

শায়েস্তাবাদ দাখিল মাদরাসা

EIIN: 100863
SCROLLING TEXT

Chairman Message

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি। শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং নৈতিকতা ও আদর্শ মানুষকে সমাজের কল্যাণে ভূমিকা রাখার যোগ্য করে তোলে। শায়েস্তাবাদ দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য হলো পবিত্র কুরআন-সুন্নাহর শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের সৎ, যোগ্য, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। আমাদের প্রতিষ্ঠাতার মহান উদ্দেশ্য ছিল দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির লক্ষ্যে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। সেই মহান লক্ষ্যকে সামনে রেখে এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞান, চরিত্র, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টায় শায়েস্তাবাদ দাখিল মাদ্রাসা একটি আদর্শ ও আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সকল মহৎ প্রচেষ্টা কবুল করুন এবং এই প্রতিষ্ঠানকে দ্বীনি ও জাগতিক শিক্ষার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার তাওফিক দান করুন। আমিন । চেয়ারম্যান, শায়েস্তাবাদ দাখিল মাদ্রাসা

General Notice


Routine


Office Order


Download Center